বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা কাতারের নতুন কোচ জুলেন লোপেতেগুই

কাতারের নতুন কোচ জুলেন লোপেতেগুই

কাতার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলেন লোপেতেগুই। জানুয়ারিতে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম থেকে ছাঁটাই হয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

কাতার ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে পোস্টে লিখেছে, ‘নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। স্বাগতম লোপেতেগুই। আমরা একসাথে এই যাত্রা শুরু করতে পেরে উত্তেজিত। এক্স’-এ দেয়া এক ভিডিও বার্তায় লোপেতেগুই বলেছেন, ‘আমি প্রস্তুত।

৫৮ বছর বয়সি রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক এই কোচ ২০২২ কাতার বিশ্বকাপের স্বাগতিকদের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। এশিয়ান কাপের শিরোপা ধরে রাখাই এখন কাতারের মূল লক্ষ্য।

স্বদেশি লুইস গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন লোপেতেগুই। আগামী ৫ জুন ইরানের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে কাতারের ডাগ আউটে লোপেতেগুইয়ের অভিষেক হতে যাচ্ছে। ২২ ম্যাচ দায়িত্বে থাকার পর জানুয়ারিতে লোপেতেগুইকে বরখাস্ত করে ওয়েস্ট হ্যাম।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই গোলরক্ষক এমন এক সময়ের কাতারের দায়িত্বে নিতে যাচ্ছেন যখন মধ্যপ্রাচ্যের দেশটি ২০২৬ বিশ্বকাপে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই বছর স্পেনের দায়িত্ব পালন করেছেন লোপেতেগুই। তার অধীনে স্পেন ২০ ম্যাচের ১৪টিতেই জয়ী হয়েছিল। ২০১৮ সালে স্পেন জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন।

খুঁজুন