রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কেন রণবীরের নাম না লিখে হাতে ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

কেন রণবীরের নাম না লিখে হাতে ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া

শুরু হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের আয়োজন। বৃহস্পতিবার পহেলা বৈশাখেই বিয়ের পিঁড়িতে বসার কথা বলিউডের আলোচিত এই জুটির। এর আগে বুধবার মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মেহেদি দিয়ে হবু স্বামী রণবীর কাপুরের নামের বদলে আলিয়া ভাট হাতে আড়াআড়িভাবে লিখেছেন ইংরেজি ‘৮’ সংখ্যাটি।

এখন প্রশ্ন উঠছে, কেন হবু স্বামীর নাম না লিখে হাতে আড়াআড়িভাবে ইংরেজি ‘৮’ সংখ্যাটি লিখেছেন আলিয়া। এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে দিয়েছেন আলিয়া।

রণবীরের প্রিয় সংখ্যা ‘আট’। এই একই সংখ্যাকে আড়াআড়িভাবে শুইয়ে দিলে তা অসীমতার কথা বলে। তাই রণবীর ‘৮’ সংখ্যায় বিশ্বাসী। আলিয়া তাই হবু স্বামীর পছন্দের চিহ্নকে নিজের হাতে এঁকে ভালোবাসার কথা বললেন নীরবে।

খুঁজুন