সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে

খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে

চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বুধবার (৩১ ডিসেম্বর) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করে‌ন।

মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে। খালেদা জিয়া চীনা জনগণের একজন পুরনো এবং প্রিয় বন্ধু, দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

লিন জিয়ান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছিলেন এবং দুই দেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক সুবিধা সমন্বিত সহযোগিতার ব্যাপক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে মর্মাহত।’ তিনি শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক শোকবার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।

খুঁজুন