সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত

খামেনির মৃত্যুতে শোক জানাল ভারত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারত।বৃহস্পতিবার (৫ মার্চ) এ শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।

ওই বার্তায় রনধীর জয়সওয়াল লিখেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেছেন।

এছাড়া, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে একান্তে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব; এরকম একটি ছবিও এক্স হ্যান্ডেলে দিয়েছেন জয়সওয়াল।

এদিকে, বৃহস্পতিবার দুপুরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানাননি জয়শঙ্কর।

যুক্তরাষ্ট্রের আকাশসীমা ঘেঁষে হঠাৎ রুশ সামরিক বিমানের তৎপরতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ভোরে। তার পাঁচদিনের মাথায় শোক প্রকাশ করল ভারত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে দিয়েছেন পাশে থাকার বার্তা। কিন্তু, পুরনো মিত্র দেশ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে মোদি সরকার কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় দেশের মধ্যেই সমালোচনা উঠেছিল।

এ অবস্থায় খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় অবশেষে শোকবার্তা দিলো নয়াদিল্লি। তবে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নিন্দা করে এখনও কোনও বার্তা দেয়নি ভারত সরকার।

খুঁজুন