রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন খেলার মাঠে টাইগারদের উৎসাহ জুগিয়েছে ‘দম’

খেলার মাঠে টাইগারদের উৎসাহ জুগিয়েছে ‘দম’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে বহুল আলোচিত ‘দম’ সিনেমার টিম। ম্যাচে টানটান উত্তেজনার মাঝে শোবিজ তারকাদের উপস্থিতি গ্যালারিতে এক নতুন মাত্রা যোগ করে।

গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরি, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।

বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের।

সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরিকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তারা দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট আর সিনেমা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আমরা মাঠে গিয়েছি। দর্শকদের ভালোবাসা আমাদের আপ্লুত করেছে।’

দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়। গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে। সঙ্গে রয়ছে আমাদের সিনেমার “দম”। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প এটি, জয়ের গল্পও বলতে পারেন। মাঠে কিংবা পর্দায় আমরা জয়ই প্রত্যাশা করি।’

অন্যদিকে, পূজা জনান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি খুবই আনন্দিত।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ। 

খুঁজুন