বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস
খেলাধুলা খেলার সময় মাথায় আঘাত, আর্সেনালের সাবেক ফুটবলারের মৃত্যু

খেলার সময় মাথায় আঘাত, আর্সেনালের সাবেক ফুটবলারের মৃত্যু

মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে মারা গেছেন আর্সেনালের যুব দলের সাবেক ফুটবলার বিলি ভিগার। তিনি সবশেষ চিচেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী ভিগার, যিনি আগে আর্সেনালের যুব দলে খেলেছেন, গত সপ্তাহান্তে উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির মাঠে অনুষ্ঠিত ইস্টমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে বল রাখার চেষ্টা করার সময় কংক্রিটের দেয়ালে আঘাত পান।

হাসপাতালে নেওয়া হলে তাকে ইন্ডিউসড কোমায় রাখা হয়। মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হয়। তবে বৃহস্পতিবার সকালে ভিগার মারা যান।

চিচেস্টার সিটি ক্লাব সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিলি ভিগারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। এই কঠিন সময়ে তার পরিবারের ব্যক্তিগত বিষয় রক্ষা করার অনুরোধ করছি। বিশ্রাম নিন, বিলি। চিরকাল চিচেস্টার সিটি ফুটবল ক্লাবের সকলের হৃদয়ে থাকবেন।’

ভিগারের মৃত্যুর কারণে শনিবারের লুইসের বিপক্ষে চিচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়েছে।

বিলি ভিগার আর্সেনাল ছাড়ার আগে কখনো সিনিয়র দলে খেলেননি। তিনি ডার্বি অনূর্ধ্ব-২১, হেস্টিংস ও ইস্টবর্ন দলে ধারে খেলেছেন।

খুঁজুন