রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন খোলামেলা পোশাক, দ্বন্দ্ব রাখি-আদিলের

খোলামেলা পোশাক, দ্বন্দ্ব রাখি-আদিলের

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ব্যবসায়ী আদিল খান দুরানি। কিন্তু প্রেম শুরু হতে না হতেই তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। আদিল মুসলিম। রাখি হিন্দু ধর্মের। আদিল চাচ্ছিলেন, তাদের এই প্রেম গোপনই থাক। কিন্তু ফাঁস করেছেন রাখি। ঘটনা আরো জটিল হলো, সোস্যাল মিডিয়ায় রাখির খোলামেলা পোশাকের ছবি নিয়ে। এটি মোটেও ভালো লাগেনি প্রেমিক আদিলের। বাধ্য হয়ে, রাখিকে শরীর ঢাকা পোশাক পরর পরামর্শ দিয়েছেন প্রেমিক। ভিন ধর্মের এই প্রেম কতদিন টিকবে- সেই প্রশ্ন এখন ফ্যানেদের।

বিয়ে ভাঙার দিন কয়েকের মধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন রাখি। বরকে গোপনে রাখলেও প্রেমিকের পরিচয় ফাঁস করেছেন এই অভিনেত্রী। বেঙ্গালুরুর বিজনেসম্যান আদিল খান দুরানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাখি। তবে দিন কয়েকের সম্পর্কেই দেখা দিচ্ছে সমস্যা। সেই কথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেত্রী।

বলিউডের এই কন্ট্রোভার্সি কুইন জানিয়েছেন, আদিলের এক প্রাক্তন প্রেমিকা ফোন করে হুমকি দিয়েছে রাখিকে। আদিলের সঙ্গে রাখির সম্পর্ক নষ্ট করে দেওয়ার হুমকি দেন আদিলের সাবেক প্রেমিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, আদিল ইতিমধ্যেই রাখিকে কোটি টাকার উপহারে ভরিয়ে দিয়েছেন। দুবাইতে রাখির জন্য একটি বাড়ি কিনেছেন আদিল। শুধু তাই নয়, প্রেমিকাকে বিএমডব্লু গাড়িও উপহার দিয়েছেন। রাখির বিশ্বাস মনেপ্রাণে আদিল তাকে ভালোবাসে। না হলে সম্পর্কের একদম শুরুতে কোনও ছেলেই তার প্রেমিকাকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় না।

তবে আদিলের পরিবার রাখিকে সাদরে গ্রহণ করেছে, মোটেই তেমন নয়। তা অজানা নয় রাখির। তবে রাখি কোনও কিছুই গোপন রাখেননি আদিলের কাছে। রীতেশের সঙ্গে রাখিল গোপন বিয়ের কথাও খোলাখুলিভাবে জানিয়েছেন তিনি।

শোবিজ ইন্ডাস্ট্রিতে রাখির কাজকে কি খোলামনে মেনে নিয়েছে আদিল? রাখি কিছুটা থেমে জানান, আমাকে কাজ করতে বারণ করেনি। কিন্তু হ্যাঁ, কিছু বিষয় তো আছে।

রাখিকে থামিয়ে তার প্রেমিক যোগ করেন, ‘আমার মনে হয় ওর এমন পোশাক পরা উচিত, যেগুলো কম গ্ল্যামারাস এবং একটু বেশি শরীর ঢাকা ।


সূত্র: হিন্দুস্তান টাইমস

খুঁজুন