রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন কলকাতায় আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন ইলিয়াস কাঞ্চন

নায়ক রাজ 'রাজ্জাক' নামাঙ্কিত আজীবন সম্মাননা পদক পেলেন বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নিজের ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশোর বেশি সিনেমায় অভিনয় এবং সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যমণ্ডিত এক পাঁচতারা হোটেলে (ললিত গ্রেট ইস্টার্ন হোটেল) ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি)-এর এই সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। তার হাতে সম্মাননা তুলে দেন সুরকার দেবজ্যোতি মিশ্র।  

এ বছর হীরালাল সেন আজীবন সম্মাননা প্রদান করা হয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে, B.N. সরকার নামাঙ্কিত আজীবন সম্মাননায় ভূষিত করা হয় সুরিন্দর ফিল্মসকে, চলচ্চিত্রকার দেবকী বসু আজীবন সম্মাননায় ভূষিত হন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। কালিশ মুখার্জি নামাঙ্কিত আজীবন সম্মাননায় সম্মানিত হন বর্ষীয়ান চলচ্চিত্র সাংবাদিক ও সমালোচক শ্রী নির্মল ধর।

সম্মাননা পেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‌‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা।’ তার আক্ষেপ, নায়করাজ বাংলাদেশের ছবিতে অভিনয় করে নায়ক রাজ হয়েছেন, অথচ তার নামাঙ্কিত কোনো পুরস্কার বাংলাদেশে চালু হয়নি। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নেতৃত্বে আছে তাদের এটা ভাবা উচিত।’

তিনি আরও জানান, ‘আমি এ বছর শিল্পী সমিতির সভাপতি হয়েছি। আমরা চেষ্টা করছি যাতে আমাদের শিল্পীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা দূর করে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।’

খুঁজুন