শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হ্যাকারদের নিশানায় ফ্রিজ-ফ্রিজার, ইউরোপে হামলার পর সমাধান বের করল যুক্তরাজ্য • মাশরাফিকে গ্রেপ্তারের দাবি • সশস্ত্র বাহিনী দিবসের সকালে শিখা অনির্বাণে যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী • ফিরছেন সালিবা, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে সুবিমেন্দি • বরিশালে মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর • সঞ্জীব চৌধুরী স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’ • মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ • একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী • বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে • ‘বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত’
প্রবাস কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

কলকাতায় ডিসেম্বরে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

প্রবাস ডেস্ক: কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানে বড় ধরনের পরিবর্তন আসছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শুরু থেকে নতুন আউটসোর্সিং প্রতিষ্ঠান ও নতুন ঠিকানায় ভিসা আবেদন কার্যক্রম পরিচালিত হবে। সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এই চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই তারিখের পর থেকে ডিইউ ডিজিটালের অধীনে থাকা নির্দিষ্ট কেন্দ্রগুলোতে আর কোনো ভিসা আবেদন জমা দেওয়া যাবে না।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে নতুন ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সোম বা মঙ্গলবারের মধ্যে এই ঘোষণা আসায় ভিসা প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। তিনি আরও উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশের নাগরিকরা একে অপরের দেশের জন্য কোনো ভিসা ফি প্রদান করেন না, তবে প্রসেসিংয়ের জন্য আবেদন কেন্দ্রগুলোকে নির্দিষ্ট সার্ভিস চার্জ দিতে হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে অতিরিক্ত ভিড় সামলাতে কলকাতার পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে থেকে ভিসা প্রক্রিয়াকরণের কাজ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আউটসোর্সিং করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে কলকাতার ডেপুটি হাই কমিশন থেকেই সবচেয়ে বেশি বাংলাদেশি ভিসা ইস্যু করা হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে ভিসা ইস্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

খুঁজুন