সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক কঙ্গোয় পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু

কঙ্গোয় পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু

কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। দুটি ভিন্ন স্থানে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।  দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে ইকুয়েটর প্রদেশের লুকোলেলা এলাকায় কঙ্গো নদীতে। যাত্রীবোঝাই একটি বড় নৌকায় (হোয়েলবোট) আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় ১০৭ জন মারা গেছেন।

দেশটির মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ১৪৬ জন এখনও নিখোঁজ।

এর আগের দিন, বুধবার, একই প্রদেশের বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এই ঘটনায় কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত যাত্রী এবং রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, শোকাহত গ্রামবাসীরা নদীর তীরে মৃতদেহ জড়ো করে কান্নাকাটি করছেন।

দুটি দুর্ঘটনাস্থলেই নৌবাহিনীর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পাশে থাকা এবং জীবিতদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কঙ্গো সরকার। তবে স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন এই প্রাণহানির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে এবং আশঙ্কা প্রকাশ করেছে যে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

খুঁজুন