সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক কোরআন সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়: বাইডেন

কোরআন সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়: বাইডেন

পবিত্র রমজান মাস উপলক্ষে সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করে মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ফার্স্ট লেডি জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।

জো বাইডেন আরও বলেন, মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে নেবো। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।

একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

খুঁজুন