কৃষি ও পরিবেশ ডেস্ক: জলবায়ু সহনশীল এবং কম কার্বননির্ভর অর্থনীতিতে উত্তরণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পর্যাপ্ত অনুদান, প্রযুক্তি ও কারিগরি সহায়তা দাবি করেছেন জলবায়ু কর্মীরা। তুরস্কের আনতালিয়া শহরে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে সম্প্রতি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'এনডিসি ৩-এ ন্যায্য রূপান্তর: বাংলাদেশে অঙ্গীকার থেকে বাস্তবায়ন' শীর্ষক এই বিশেষ সভার আয়োজন করেছিল জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার (জেটিবিসি)। সরকারি প্রাক্কলন অনুযায়ী, দেশের এই ন্যায্য রূপান্তর কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে প্রায় ১৮৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে এবং জেটিবিসির ট্রাস্টি এস এম মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের বৈশ্বিক জলবায়ু নীতি সমন্বয়ক বার্ট দে ওয়েল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ধরিত্রী কুমার সরকার ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এতে বক্তব্য রাখেন। আলোচকেরা ন্যায্য রূপান্তরে বাংলাদেশের অঙ্গীকার ও চলমান কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-এ ন্যায্য রূপান্তর সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ অধ্যায় সংযোজন করা হয়েছে। এই অধ্যায়ের আওতায় মোট ছয়টি খাতে সুনির্দিষ্ট ৬৯টি কার্যক্রম নির্ধারণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। এসব কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক সংলাপের আয়োজন, খাতভিত্তিক সঠিক পথনকশা তৈরি এবং অগ্রগতি পর্যবেক্ষণের মাধ্যমে পূর্ণ জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
কম কার্বননির্ভর অর্থনীতিতে উত্তরণের এই প্রক্রিয়ায় প্রচলিত পরিবহন, নির্মাণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা রক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনকে রূপান্তর পরিকল্পনার মূল লক্ষ্য করার আহ্বান জানান বক্তারা। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি জলবায়ু তহবিলে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।
কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ
কপ৩১: ন্যায্য রূপান্তর পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ
কৃষি ও পরিবেশ ডেস্ক: জলবায়ু সহনশীল এবং কম কার্বননির্ভর অর্থনীতিতে উত্তরণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পর্যাপ্ত অনুদান, প্রযুক্তি ও কারিগরি সহায়তা দাবি করেছেন জলবায়ু কর্মীরা। তুরস্কের আনতালিয়া শহরে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে সম্প্রতি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'এনডিসি ৩-এ ন্যায্য রূপান্তর: বাংলাদেশে অঙ্গীকার থেকে বাস্তবায়ন' শীর্ষক এই বিশেষ সভার আয়োজন করেছিল জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার (জেটিবিসি)। সরকারি প্রাক্কলন অনুযায়ী, দেশের এই ন্যায্য রূপান্তর কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে প্রায় ১৮৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন রয়েছে।অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে এবং জেটিবিসির ট্রাস্টি এস এম মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের বৈশ্বিক জলবায়ু নীতি সমন্বয়ক বার্ট দে ওয়েল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ধরিত্রী কুমার সরকার ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এতে বক্তব্য রাখেন। আলোচকেরা ন্যায্য রূপান্তরে বাংলাদেশের অঙ্গীকার ও চলমান কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।বক্তারা জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-এ ন্যায্য রূপান্তর সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ অধ্যায় সংযোজন করা হয়েছে। এই অধ্যায়ের আওতায় মোট ছয়টি খাতে সুনির্দিষ্ট ৬৯টি
কার্যক্রম নির্ধারণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। এসব কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক সংলাপের আয়োজন, খাতভিত্তিক সঠিক পথনকশা তৈরি এবং অগ্রগতি পর্যবেক্ষণের মাধ্যমে পূর্ণ জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।কম কার্বননির্ভর অর্থনীতিতে উত্তরণের এই প্রক্রিয়ায় প্রচলিত পরিবহন, নির্মাণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা রক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনকে রূপান্তর পরিকল্পনার মূল লক্ষ্য করার আহ্বান জানান বক্তারা। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি জলবায়ু তহবিলে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত