বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন করণের ঘটকালিতে বিয়ের পিঁড়িতে কিয়ারা!

করণের ঘটকালিতে বিয়ের পিঁড়িতে কিয়ারা!

ক্যাটরিনা-ভিকি, আলিয়া-রণবীর কাপুর, দীপিকা-রণবীর সিংয়ের পর এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমার আলোচনাকে ছাপিয়ে নিজেদের প্রেম নিয়ে বরাবরই শিরোনামে থাকেন এই জুটি। ক’দিন আগেও সম্পর্ক বিচ্ছেদ নিয়ে নতুন করে শিরোনামে আসে তারা। তবে এবার সেই গুঞ্জনকে পেছনে ফেলে একেবারে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই তারকাযুগল! চলতি বছরেই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এমনটাই দাবি করেছে। 

গণমাধ্যমগুলো আরও দাবি করেছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের খবরে তাদের ভক্তরা খুশির জোয়ারে ভাসছেন। তবে তাদের এই বিয়ের ব্যাপারে চমক লাগিয়েছেন প্রযোজক ও নির্মাতা করণ জোহর। তার কারণেই নাকি ভেঙে যেতে বসা সম্পর্ক বিয়ের আসরে গড়াচ্ছে। জানা গেছে, করণ জোহরের জন্মদিনে কিয়ারা-সিদ্ধার্থের বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন ছিল সেটা নিয়ে আলোচনা হয়। সেখানেই দুই তারকার মনোমালিন্য দূর করে তাদের বিয়ের বিষয়ে উত্সাহ দেন করণ। 

মূলত সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের দূরত্ব কমাতেই নাকি এই আয়োজন করেছিলেন করণ জোহর। করণের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে জানিয়েছে, আপাতত দু’জন নতুন করে প্রেমে মজেছেন। কাজের ব্যস্ততার মধ্যেও পরস্পর কাছাকাছি থাকছেন। তবে হাতের কাজগুলো শেষ হলে বিদেশ পাড়ি দেবেন তারা। সেখানে একান্ত কিছু সময় কাটিয়ে দেশে ফিরে ঘোষণা দেবেন বিয়ের পিঁড়িতে বসার

খুঁজুন