রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা

করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা

ভারতের মুম্বাইতে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। বাদ যায়নি বলিউডও। আগের তিন ঢেউয়ে যারা রেহাই পেয়েছিলেন, এবার তারাও আক্রান্ত হলেন। কোভিড সংক্রামিত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘যাব তাক হ্যায় জান’‌ ছবিতে একদা তার সহকর্মী ক্যাটরিনা কাইফও কোভিড আক্রান্ত।

তালিকা আরও দীর্ঘ। কোভিডে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রয় কাপুর। জানা গেছে, শাহরুখ খান এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আর ক্যাটরিনার নাকি ইতিমধ্যে কোয়ারেন্টাইনের মেয়াদও শেষ হয়ে গেছে। খুব শিগগিরই ফিরবেন শুটিংয়ে। 

শ্রীরাম রাঘবনের ‘‌মেরি ক্রিসমাস’‌ ছবিতে এখন কাজ করছেন ক্যাট। বিজয় সেতুপতির বিপরীতে। ছবির শুটিং পিছিয়ে গেছে। এবার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি তিনি। স্বামী ভিকি কৌশল এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে শাহরুখ গত শুক্রবারই ‘‌জওয়ান’‌ ছবির টিজার প্রকাশ করেছেন। 

খুঁজুন