বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

গুঞ্জনটা শোনা গিয়েছিল বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার একটি ইন্সটাগ্রামের একটি বার্তায়। যেখানে তিনি লেখেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস তাদের বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি তিনি। সোমবার আবার পরীক্ষা করা হবে।

রোমানোর এই বার্তার পর ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’ তে খবরটি প্রকাশিত হয়েছে। যেখানে তারা বলছে নেইমারের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের পক্ষ থেকেই এক বিবৃতিতে তার কোভিড আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

‘বৃহস্পিতবার থেকেই নেইমারের জ্বর শুর হয়। কয়েক দফা টেস্ট করার পর সান্তোসের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন যে নেইমার কোভিড আক্রান্ত। যখন থেকে তার মধ্যে করোনার অনুসঙ্গ লক্ষ করা গেছে তখন থেকেই তাকে সব কিছু থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই সে এখন বাড়িতেই নিভৃতবাস করছেন।

এর আগে বৃহস্পিতবার সান্তোসের একটি ম্যাচ খেলা হয়নি নেইমারের। সোমবার আরেকবার তাকে মেডিকেল পরীক্ষা করা হবে। এর আগে ২০২১ সালে মে মাসে পিএসজিতে থাকার সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন নেইমার। এ নিয়ে দ্বিতীবারের মতো তিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন। কাল তার ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার কথা ছিল, আপাতত সেই কর্মসূচি বাদ দিতে হয়েছে তার।

খুঁজুন