সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ক্যালিফোর্নিয়ায় বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আবারও তাপমাত্রার রেকর্ড গড়লো ক্যালিফোর্নিয়ায় । ১ সেপ্টেম্বর ডেথ ভ্যালির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৩ ডিগ্রি সেলসিয়াস! বলা হচ্ছে, সেপ্টেম্বরে পৃথিবীতে এতো তাপমাত্রা আর দেখা যায়নি। অবশ্য বছরের বেশিরভাগ সময়ই অসহনীয় গরম থাকে এলাকাটিতে। প্রতিকূল পরিবেশের জন্যই এর নাম ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা।

বিস্তীর্ণ জায়গাজুড়ে শুধুই ধূসর মরুভূমি। যেদিকে চোখ যায়, বালু আর রুক্ষ পাথর, দেখা নেই সামান্য সবুজেরও। মৃত্যু উপত্যকা নামে পরিচিত এ এলাকায় প্রাণের অস্তিত্ব খুজে পাওয়াই কঠিন। পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত এলাকাটিতে এ মাসের প্রথম দিনে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, বিশ্বে সেপ্টেম্বরে এটাই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

ডেথ ভ্যালির স্থানীয় বাসিন্দা অ্যাবে ওয়াইনস বলেন, সেপ্টেম্বর মাস হিসেবে এখানে এখন অস্বাভাবিক গরম। এই এলাকার মাটি খুবই উত্তপ্ত। চারপাশের পাহাড়ের কারণে উত্তপ্ত বাতাস দূরে সরতে পারে না, তাই তাপপাত্রাও কমে না। আপনার ঘাম বের হওয়ার সাথে সাথেই তা বাষ্প হয়ে যাবে। আপনি ঘামছেন তা টেরই পাবে না।

ক্যালিফোর্নিয়া ও নেভাডা অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত ডেথ ভ্যালির মাটি মূলত লবণাক্ত। প্রতিকূল পরিবেশের কারণে পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান হিসেবেও পরিচিত এটি। যে কারণে শতবছর ধরেই এর নাম ডেথ ভ্যালি বা মৃত্যুপুরী। অবশ্য অসম্ভবকে সম্ভব করা মানুষের বসতি আছে ডেথ ভ্যালিতে। উষ্ণতম তাপমাত্রার সাক্ষী হতে সেখানে যান পর্যটকরাও।

প্রসঙ্গত, মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেথ ভ্যালির আবহাওয়া সবচেয়ে বিপজ্জনক থাকে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কিছুটা কম থাকে তাপমাত্রা।

খুঁজুন