সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক লেবালনে ইসরায়েলের সিরিজ হামলা, নিহত ৩

লেবালনে ইসরায়েলের সিরিজ হামলা, নিহত ৩


 ডিজিটাল ডেস্ক:


সীমান্ত থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। 


এদের মধ্যে দুইজন সিরিয়ান এবং একজন হিজবুল্লাহর সদস্য। এ ছাড়া এতে আহত হয়েছে আরও তিনজন। লেবাননের আন-নাহার মিডিয়া এ তথ্য জানিয়েছে।


লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার পার্শ্ববর্তী নাজ্জারিয়াহ এবং আদ্দৌসিয়েহ গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।



হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, হামলায় নাজ্জারিয়াহতে তিনজন নিহত হয়েছে। এএফপি’র একজন চিত্রগ্রাহক জানান, তিনি হামলার শিকার অঞ্চলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন।


বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, নাজ্জারিয়াহতে যেখানে হিজবুল্লাহ সন্ত্রাসীরা কার্যক্রম চালাতো যেখানে কাজ সেখানে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।


 তবে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় কী পরিমাণ হতাহত হয়েছে তা উল্লেখ করেনি।


খুঁজুন