সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক লিটনের কাঁধেই কী কাপ্তানির ভার?

লিটনের কাঁধেই কী কাপ্তানির ভার?

আঙুলের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্তত তিন সপ্তাহের জন্য সোহানকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। খেলতে পারবেন না ওয়ানডে সিরিজেও।

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে এই সফরে সোহানকে অধিনায়ক করা হয়েছিল। সোহানও খেলার বাইরে যাওয়ায় এবার সেখানে অধিনায়কত্বের ভার কাঁধে নিতে হচ্ছে ওপেনিং ব্যাটার লিটন কুমার দাসকে।

যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে দলীয় সূত্র বলছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সবুজ সঙ্কেত পেলেই ঘোষণা করা হবে লিটনের নাম।

গত বছর এপ্রিলে নিউজিল্যান্ড সফরে চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি। 

সে ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কত্ব করেন লিটন দাস। এবার নুরুল হাসানের চোট আরেকবার অধিনায়কত্বের সুযোগ করে দিচ্ছে লিটনকে।

খুঁজুন