বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
আন্তর্জাতিক লন্ডনে চলে গেলেন বিলাওয়াল

লন্ডনে চলে গেলেন বিলাওয়াল

পাকিস্তানে গতকাল মঙ্গলবার শাহবাজ শরিফের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে শাহবাজ শরিফের দল পিএমএল-এন ও আসিফ আলি জারদারি ও বিলাওয়াল ভুট্টোর দলসহ বেশ কয়েকটি দলের মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। বিলাওয়াল ভুট্টোর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার কথা ছিল। কিন্তু তিনি তা না নিয়ে লন্ডন চলে গেছেন।

একটি সূত্র জানিয়েছে, পিএমএল-এনের সুপ্রিমো ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে সাক্ষাত করে কয়েকটি বিষয় সুরাহা করার জন্য তিনি লন্ডন গেছেন।

পিপিপির মহাসচিব ফারহাতুল্লাহ বাবরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিলওয়ালের লন্ডন যাত্রার কথা নিশ্চিত করে বলেন, তার প্রধান উদ্দেশ্য হলো জোট সরকার গঠনের জন্য নওয়াজ শরিফকে অভিনন্দন জানানো এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা।

এদিকে সূত্র জানিয়েছে, পিপিপি ও পিএমএল-এনের মধ্যে সমঝোতা হয়েছে যে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও শপথ গ্রহণ করেননি। এর অর্থ হলো, জোট সরকারের মধ্যে এখনো কিছু বিরোধপূর্ণ ইস্যু রয়েছে এবং সেগুলো আগে সমাধান করতে হবে।


খুঁজুন