রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মাহিয়া মাহি গাজীপুরে তার রেস্তোরাঁ 'ফারিশতা'য় বিক্রি করছেন ইফতারি

মাহিয়া মাহি গাজীপুরে তার রেস্তোরাঁ 'ফারিশতা'য় বিক্রি করছেন ইফতারি

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে মাহিয়া মাহি বানিয়েছেন রেস্তোরাঁ ‘ফারিশতা’। 

মাহি এখানে নিজে উপস্থিত থেকে রোজ ইফতারসামগ্রী তুলে দিচ্ছেন রোজাদার ক্রেতাদের হাতে।

সদ্য উদ্বোধন করা এই রেস্তোরাঁয় এবার এই নায়িকার তাদের ইফতার মেন্যুতে যোগ করেছেন বিশেষ বেগুনি। যার নাম- মেগুনি। যা তৈরি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। 

আজ রবিবার (১০ এপ্রিল) থেকে এটি তার রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে। মাহি ফেসবুকে বলেন, আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি- মেগুনি।

আমি ইন্সপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। 

তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।

তিনি আরো বলেন, ‘সে কারণে আমার ফারিশতার জন্য এটা তৈরি করছি। কিছু অসাধু ব্যবসায়ী রোজা এলেই বেগুনের দাম বাড়ায়। এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলব। বেগুনি খাব না। মেগুনি খাব।

খুঁজুন