সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মাঝ আকাশে যৌনমিলন

মাঝ আকাশে যৌনমিলন

বিমানের ‘অটোপাইলট’ মোড চালু করে ছাত্রীর সঙ্গে যৌনমিলনে লিপ্ত হন এক বিমান প্রশিক্ষক। শুধু তাই নয়, তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও তুলে রাখেন তারা।

সেগুলো প্রকাশ্যে আসতেই চাকরি থেকে বরখাস্ত করা হয় বিমান প্রশিক্ষক ও তার শিক্ষানবিশকে। ঘটনাটি ঘটে রাশিয়ার এক বিমান প্রশিক্ষণ কেন্দ্রে। খবর আনন্দবাজারের।

জিজ্ঞাসাবাদ চলাকালীন শিক্ষানবিশ জানান, তাকে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেন বিমান প্রশিক্ষক। প্রশিক্ষক বিবাহিত হওয়ায় ছাত্রীটি প্রথমে আপত্তি জানালেও পরে অতিরিক্ত সময় প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখান তিনি। সেই প্রলোভনের ফাঁদে পা দিয়েই তিনি এই প্রস্তাবে রাজি হন।

ছাত্রীটি আরও জানান, ঘনিষ্ঠ হওয়ার সময় তারা বিমানের ‘অটোপাইলট’ মোড চালু করেছিলেন।

ঘটনাটি তিনি এক সহকর্মীকে জানান। এমনকি, তাকে ছবি ও ভিডিও দেখান। পরে সেই সহকর্মী ব্যক্তিগত কারণে প্রতিশোধ নিতে প্রমাণসহ এই কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনেন।

খুঁজুন