বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
আন্তর্জাতিক মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৩২

মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৩২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, শনিবার ও রোববার রাতে মালির মোপ্তি অঞ্চলের ব্যাঙ্কাসের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়ে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে মালি সরকার। খবর এবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, কাতিবা মাকিনা গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত। এরা ঠাণ্ডা মাথায় দিয়াল্লাসাগউ, দিয়াওয়েলি ও ডেসাগৌ গ্রামের নিরীহ মানুষদের হত্যা করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বার্তা সংস্থা এপিকে বলেন, কীভাবে হামলাটি সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে, মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে বলেছে, পৃথক আরেকটি হামলায় রোববার একজন জাতিসংঘ শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে। মালিতে জাতিসংঘের মিশনের প্রধান এল ঘাসিম ওয়ানে বলেন,  চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি হামলায় জাতিসংঘের বেশ কয়েকজন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।

এসব হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। তারা এক টুইটার পোস্টে বলেছে, মালির মধ্যাঞ্চলে চরমপন্থীদের হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এ হামলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

খুঁজুন