সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মালয়েশিয়ায় ভূমিধস : নিহত ২১

মালয়েশিয়ায় ভূমিধস : নিহত ২১

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন।

১৬ ডিসেম্বর স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় সবাই ঘুমিয়ে ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পর থেকে ৪০০ উদ্ধারকর্মী কাজ শুরু করেন।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ‌্যে ৫ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন এবং তারা সবাই মালয়েশীয়।

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এ ঘটনা ঘটে। ফলে ওই এলাকার এক একরের মতো জায়গা ক্ষতিগ্রস্ত হয়।

মালয়েশিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলাঙ্গরে এর আগেও বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বন উজাড় ও পাহাড় কাটার কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের।

সূত্র : বিবিসি

খুঁজুন