স্বাস্থ্য ডেস্ক: গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে বমি ভাব কিংবা মানসিক চাপের সময় পেটে মোচড় দিয়ে ব্যথা হওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে যে এটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং মস্তিষ্ক ও পরিপাকতন্ত্র একে অপরকে গভীরভাবে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদনে মানসিক চাপের কারণে হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার বিষয়টি বিস্তারিত উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, তীব্র মানসিক চাপ বা বিষণ্নতা পাকস্থলী ও অন্ত্রের স্বাভাবিক সংকোচন-প্রসারণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে থাকে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মনস্তাত্ত্বিক চাপ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ধরন বদলে দেয় এবং শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে। এছাড়া পরিপাকতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিরা ব্যথার সংকেত সঠিকভাবে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে না পারার কারণে ব্যথা আরও তীব্রভাবে অনুভব করেন।
হার্ভার্ডের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ৩২টি বৈজ্ঞানিক গবেষণার পর্যালোচনায় প্রমাণিত হয়েছে যে প্রচলিত ওষুধের চেয়ে মানসিক চাপ কমানোর থেরাপি রোগীদের পেটের উপসর্গ কমাতে বেশি কার্যকর। তাই বর্তমানে এই ধরনের সমস্যায় কেবল ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং মানসিক চাপ কমানোর কৌশলভিত্তিক সমন্বিত চিকিৎসার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
হজমের সাধারণ সমস্যার সঙ্গে কিছু নির্দিষ্ট শারীরিক, আচরণগত ও আবেগীয় লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে এর পেছনে মানসিক চাপ ভূমিকা রাখছে। শারীরিক উপসর্গের মধ্যে ঘাড় ও কাঁধের পেশি শক্ত হওয়া, মাথাব্যথা, ঘুমের সমস্যা ও ওজন পরিবর্তন হতে পারে। এছাড়া আচরণগত ও আবেগীয় লক্ষণের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা, কাজে গড়িমসি, অকারণে কান্না পাওয়া, রাগ বেড়ে যাওয়া এবং মনোযোগের ঘাটতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
মানসিক চাপে পেট ব্যথা বা হজমের সমস্যা হওয়ার কারণ
মানসিক চাপে পেট ব্যথা বা হজমের সমস্যা হওয়ার কারণ
স্বাস্থ্য ডেস্ক: গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে বমি ভাব কিংবা মানসিক চাপের সময় পেটে মোচড় দিয়ে ব্যথা হওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে যে এটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং মস্তিষ্ক ও পরিপাকতন্ত্র একে অপরকে গভীরভাবে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদনে মানসিক চাপের কারণে হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার বিষয়টি বিস্তারিত উঠে এসেছে।বিশেষজ্ঞদের মতে, তীব্র মানসিক চাপ বা বিষণ্নতা পাকস্থলী ও অন্ত্রের স্বাভাবিক সংকোচন-প্রসারণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে থাকে। সাম্প্রতিক
গবেষণায় দেখা গেছে, মনস্তাত্ত্বিক চাপ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ধরন বদলে দেয় এবং শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে। এছাড়া পরিপাকতন্ত্রের সমস্যায় ভোগা ব্যক্তিরা ব্যথার সংকেত সঠিকভাবে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে না পারার কারণে ব্যথা আরও তীব্রভাবে অনুভব করেন।হার্ভার্ডের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ৩২টি বৈজ্ঞানিক গবেষণার পর্যালোচনায় প্রমাণিত হয়েছে যে প্রচলিত ওষুধের চেয়ে মানসিক চাপ কমানোর থেরাপি রোগীদের পেটের উপসর্গ কমাতে বেশি কার্যকর। তাই বর্তমানে এই ধরনের সমস্যায় কেবল ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং মানসিক
চাপ কমানোর কৌশলভিত্তিক সমন্বিত চিকিৎসার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।হজমের সাধারণ সমস্যার সঙ্গে কিছু নির্দিষ্ট শারীরিক, আচরণগত ও আবেগীয় লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে এর পেছনে মানসিক চাপ ভূমিকা রাখছে। শারীরিক উপসর্গের মধ্যে ঘাড় ও কাঁধের পেশি শক্ত হওয়া, মাথাব্যথা, ঘুমের সমস্যা ও ওজন পরিবর্তন হতে পারে। এছাড়া আচরণগত ও আবেগীয় লক্ষণের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা, কাজে গড়িমসি, অকারণে কান্না পাওয়া, রাগ বেড়ে যাওয়া এবং মনোযোগের ঘাটতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত