মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘমেয়াদি মোতায়েনের সময় মার্কিন সামরিক বাহিনীর আটজন সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও চিঠিটি পাঠান।
গত বছরের নভেম্বরে রণতরীটি প্রথম সমুদ্রে মোতায়েন হওয়ার পর থেকে সেখানে জীবনযাত্রার অবনতি ও মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে সমালোচনা শুরু হয়।
নৌবাহিনী সেক্রেটারির ওই চিঠিতে বলা হয়, ‘লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে।’
ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের জন্য ক্যালিফোর্নিয়া ছাড়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।
সমুদ্রে ২৮৬ দিন থাকার পর অবশেষে সেপ্টেম্বরের শুরুতে রণতরীটি থাইল্যান্ডে যাত্রাবিরতি করে।
আগস্টে সামরিক বাহিনীর সদস্যদের পরিবার ও আইনপ্রণেতারা আত্মহত্যার চেষ্টা ও অন্যান্য গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, খাদ্যসংকট ও অপরিচ্ছন্নতার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মার্কিন রণতরীর ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টা
মার্কিন রণতরীর ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টা
মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘমেয়াদি মোতায়েনের সময় মার্কিন সামরিক বাহিনীর আটজন সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও চিঠিটি পাঠান। গত বছরের নভেম্বরে রণতরীটি প্রথম সমুদ্রে মোতায়েন হওয়ার পর থেকে সেখানে জীবনযাত্রার অবনতি
ও মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে সমালোচনা শুরু হয়। নৌবাহিনী সেক্রেটারির ওই চিঠিতে বলা হয়, ‘লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে।’ ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের জন্য ক্যালিফোর্নিয়া ছাড়ে।
২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। সমুদ্রে ২৮৬ দিন থাকার পর অবশেষে সেপ্টেম্বরের শুরুতে রণতরীটি থাইল্যান্ডে যাত্রাবিরতি করে। আগস্টে সামরিক বাহিনীর সদস্যদের পরিবার ও আইনপ্রণেতারা আত্মহত্যার চেষ্টা ও অন্যান্য গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, খাদ্যসংকট ও অপরিচ্ছন্নতার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত