সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মাত্র একদিনের পেট্রল মজুদ আছে শ্রীলঙ্কায়

মাত্র একদিনের পেট্রল মজুদ আছে শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কায় পেট্রলের যে মজুদ আছে, তাতে আর মাত্র একদিন চলবে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার এই দেশটি তার ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে ভুগছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে রানিল বিক্রমাসিংহে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির জন্য তাদের আগামী কয়েকদিনের মধ্যে সাড়ে সাত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা প্রয়োজন।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে নোট ছাপাতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন শ্রীলঙ্কান এয়ারলাইনসকে হয়তো বেসরকারি খাতে ছেড়ে দিতে হতে পারে।

দ্বীপরাষ্ট্রটির অর্থনীতিতে আঘাত এসেছে মহামারি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও করহ্রাসের কারণে। বৈদেশিক মুদ্রার ধারাবাহিক সঙ্কট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেশটিতে ওষুধ, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মারাত্মক অভাব তৈরি করেছে।

রাজধানী কলম্বোতে সবচেয়ে জনপ্রিয় যানবাহন অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে পেট্রল পাম্পগুলোতে।

এই মুহূর্তে আমাদের একদিনের ব্যবহার উপযোগী পেট্রলের মজুদ রয়েছে। আগামী কয়েক মাস হবে আমাদের জীবনের সবচাইতে কঠিন সময়, বলেন রানিল বিক্রমাসিংহে।

গত বৃহস্পতিবারই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। বিক্রমাসিংহে এও জানান, ভারতের সাথে একটি ক্রেডিট লাইন ব্যবহার করে আনা কিছু পেট্রল ও ডিজেল আগামী কয়েকদিনের চাহিদা হয়তো মেটাতে পারে।


সূত্র : বিবিসি

খুঁজুন