মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ক্যাম্প ডেভিডে তার সাপ্তাহিক ছুটির কর্মসূচি সংক্ষিপ্ত করে অপ্রত্যাশিতভাবে হোয়াইট হাউসে ফিরে এসেছেন।
মেরিল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের নিরিবিলি অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড থেকে রোববার ট্রাম্পের ফেরার কথা আগে থেকেই জানানো হয়েছিল। তবে কেন তিনি নির্ধারিত সময়ের এক দিন আগেই হোয়াইট হাউসে ফিরে এলেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ট্রাম্পের কর্মসূচির এই পরিবর্তনের খবর আসে এমন সময়, যখন সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনের হুথিদের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিরা ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগার ঘটনাও ঘটে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং দেশটির বেশ কয়েকটি দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
সতর্কবার্তায় ‘অপ্রত্যাশিত পরিস্থিতির দ্রুত অবনতির সম্ভাবনা’ সম্পর্কে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা ও সংঘাতে জড়িয়েছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দরও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এই সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে।’ মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে যাতায়াত বা অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা গুরুতরভাবে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ক্যাম্প ডেভিড সফর সংক্ষিপ্ত করে
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ক্যাম্প ডেভিড সফর সংক্ষিপ্ত করে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ক্যাম্প ডেভিডে তার সাপ্তাহিক ছুটির কর্মসূচি সংক্ষিপ্ত করে অপ্রত্যাশিতভাবে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। মেরিল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের নিরিবিলি অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড থেকে রোববার ট্রাম্পের ফেরার কথা আগে থেকেই জানানো হয়েছিল। তবে কেন তিনি নির্ধারিত সময়ের এক দিন আগেই হোয়াইট হাউসে ফিরে এলেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ট্রাম্পের কর্মসূচির এই পরিবর্তনের
খবর আসে এমন সময়, যখন সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনের হুথিদের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিরা ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগার ঘটনাও ঘটে। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং দেশটির বেশ কয়েকটি দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায়
‘অপ্রত্যাশিত পরিস্থিতির দ্রুত অবনতির সম্ভাবনা’ সম্পর্কে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা ও সংঘাতে জড়িয়েছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দরও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এই সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে।’ মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে যাতায়াত বা অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা গুরুতরভাবে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত