বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
খেলাধুলা মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে রাখা হয়েছে লিওনেল মেসিকে।

এর আগে ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করা হয়। সেখান থেকে দুজনকে বাদ দেন স্কালোনি। বাদ পড়া দুজন হলেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া।

প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। তার সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ১৮ বছর বয়সি ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

খুঁজুন