রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মেসির রেকর্ডময় দিনে আর্জেন্টিনার গোল উৎসব

মেসির রেকর্ডময় দিনে আর্জেন্টিনার গোল উৎসব

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও দেখাল তাদের আধিপত্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পুয়ের্তো রিকোকে।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া খেলেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই ৩ গোল তুলে নেয় দলটি। ১৪তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ২৩তম মিনিটে মেসির নিখুঁত পাসে গনজালো মন্তিয়েল গোল করেন। ৩৬তম মিনিটে আবারও গোল করেন ম্যাক অ্যালিস্টার।

বিরতির পরও থামেনি আর্জেন্টিনার আক্রমণ। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৪-০। শেষ দিকে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ করেন দুটি গোল—৭৯ ও ৮৪তম মিনিটে। দুটি গোলেই সহায়তা করেন লিওনেল মেসি। আর তাতে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টে করলেন লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এতদিন সবচেয়ে বেশি অ্যাসিস্ট মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের ডোনোভান এবং ব্রাজিলের নেইমার। তাদের ছাড়িয়ে গেলেন মেসি।

খুঁজুন