রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে পরকিয়া সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় মেয়েটির স্বামী আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুদিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টেসে চাকরি নেন গৃহবধূ সাথী। কিন্তু কারো প্রেমে পড়ে ঘর ছেড়েছে এমন সন্দেহে হান্নান ঢাকায় এসে তাকে খুঁজে বের করেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে, গার্মেন্টেস থেকে ফেরার পথে সাথীকে পল্লবীর সাত নম্বর সেকশনের রাস্তায় থামায় হান্নান। সেখানেই তিনি সাথীর ওপর চড়াও হয়ে গলায় ছুরি চালিয়ে দেন। এলাকার লোকজন সাথীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন সাথী 

খুঁজুন