রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় মিরপুরের যেসব এলাকা আজ এড়িয়ে চলবেন

মিরপুরের যেসব এলাকা আজ এড়িয়ে চলবেন

রাজধানীর মিরপুর এবং আশপাশের এলাকায় আজ মঙ্গলবার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আজ মিরপুরের কয়েকটি এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করেছে পুলিশ।

বিকেল ৩টা থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশেষ এ কনসার্ট। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ফলে অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশ এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ হবে। যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা চেয়েছে ডিএমপি।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

ডাইভারসন এলাকা হলো- মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং পর্যন্ত, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের ফিডার রোডসমূহ।

অনুষ্ঠান উপলক্ষে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এদিকে কনসার্টে পারফর্ম করতে গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন অস্কারজয়ী ভারতের সংগীতশিল্পী এ আর রহমান। প্রায় ১৫ হাজার দর্শক গ্যালারিতে বসে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

খুঁজুন