সারাদেশ ডেস্ক: সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে দিন দিন পারদ নিচের দিকে নামছে। এর ফলে জনজীবনে শীতের আমেজ শুরু হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা বা ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া ও শিশির বিন্দু পড়তে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে রোদের দেখা মেলে।
তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় সাধারণ ও খেটে খাওয়া মানুষ কিছুটা বিপাকে পড়েছেন। বিশেষ করে চা শ্রমিক, পাথর শ্রমিক এবং দিনমজুররা এই ঠান্ডা আবহাওয়ায় বেশ সমস্যায় পড়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পঞ্চগড়ে ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা
পঞ্চগড়ে ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা
সারাদেশ ডেস্ক: সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে দিন দিন পারদ নিচের দিকে নামছে। এর ফলে জনজীবনে শীতের আমেজ শুরু হয়েছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি
সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা বা ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া ও শিশির বিন্দু পড়তে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে রোদের দেখা মেলে।তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় সাধারণ ও খেটে খাওয়া মানুষ কিছুটা বিপাকে পড়েছেন। বিশেষ
করে চা শ্রমিক, পাথর শ্রমিক এবং দিনমজুররা এই ঠান্ডা আবহাওয়ায় বেশ সমস্যায় পড়েছেন।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত