বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

মিসরের পূর্বাঞ্চলীয় সিনাই উপদ্বীপে বুধবার একটি বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি এবং ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ সিনাইয়ের পূর্ব উপকূলে জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুওয়েইবার মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

খুঁজুন