রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মিথুনের লেখা বৈশাখী গানে মনির খান

মিথুনের লেখা বৈশাখী গানে মনির খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও নন্দিত সংগীতশিল্পী মনির খান। সম্প্রতি তিনি গীতিকার, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান মিথুনের লেখা একটি বৈশাখী গানে কণ্ঠ দিয়েছেন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আশরাফ। শিরোনাম ‘নতুনের আহবানে’। গানটি রেকর্ডিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর এটি রেকর্ড করা হয়েছে বাংলাদেশ বেতারের টান্সক্রিপশন সার্ভিসের জন্য।

শিল্পী মনির খান বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানিয়ে মিজানুর রহমান মিথুনের লেখা গানটি দারুণ হয়েছে। আলী আশরাফ ভাই গানটির চমৎকার সুর করেছেন। গানের প্রতিটি কথা আমার কাছে ভালো লেগেছে। নতুন বছরের শ্রোতারা গানটি শুনে নতুন উদ্যমে বছর শুরু করার প্রেরণা পাবেন বলে আমি মনে করছি।’

গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক আলী আশরাফ বলেন, ‘এর আগেও আমি মিজানুর রহমান মিথুনের লেখা গান করেছি। পহেলা বৈশাখের গানটিও তিনি সুন্দর লিখেছেন। গানে তিনি বৈশাখের আবহ মনোমুগ্ধকরভাবে তুলে ধরেছেন। সেই সঙ্গে মনির খান তার দরাজ কণ্ঠে অসাধারণ গায়কীতে গানটিতে প্রাণ দিয়েছেন। গানটি সবাই পছন্দ করবেন বলে আমি আশা করছি।’

বৈশাখের গানটি প্রসঙ্গে গীতিকার মিজানুর রহমান মিথুন বলেন, ‘যাদের গান শুনে আমাদের প্রজন্ম সংগীতপ্রেমী হয়েছে- জনপ্রিয় শিল্পী মনির খান তাদের একজন। তার জন্য গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পহেলা বৈশাখ উপলক্ষে লেখা এ গানটি মনির ভাই তার জাদুকরী কণ্ঠে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বৈশাখের গানটি রেকর্ডিংয়ের জন্য বাংলাদেশ বেতারের কর্মকর্তা শ্রদ্ধেয় ইয়াসমিন আক্তার আপার অবদান অনেক। তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

খুঁজুন