রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মিথ্যে বিয়ের ছবি প্রকাশ, বিপাকে অভিনেতা

মিথ্যে বিয়ের ছবি প্রকাশ, বিপাকে অভিনেতা

হঠাৎ করেই ফেসবুকে বিয়ের সাজে হাজির অভিনেতা শরীফুল ইসলাম। কনের সাজে সঙ্গে এক তরুণী। ক্যাপশনে লিখলেন, ‌‘আমাদের জন্য দোয়া করবেন।’ মুহূর্তেই সেই পোস্টে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেল। অনুরাগীরা ভেবেই নিলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা।

কেউ শুভকামনা জানালেন, কেউ জানতে চাইলেন, ‘কবে বিয়ে করলেন?’ আবার কেউ কনের পরিচয় জানতে চেয়ে কমেন্ট বক্স গরম করে তুললেন।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসে আসল সত্য। শরীফুলের বিয়ে হয়নি!

তবে কেন এমন করলেন তিনি? শরীফুল নিজেই জানিয়েছেন, ফেসবুকের রিচ বাড়াতে মিথ্যে বিয়ের ছবি প্রকাশ করেছেন।

তার ভাষ্য, ‘ফেসবুকের রিচ কয়েক দিন ধরেই খুব কমে গেছে। এখন সবাই তো রিচ বাড়ানোর জন্য নানান কিছু করে, আমিও ভাবলাম একটু সাসপেন্স তৈরি করি। তাই বিয়ের ছবিটা দিলাম।’

তিনি আরও বলেন, ‘আসলে এটা একটা শুটিংয়ের ছবি। আমি কাউকে ভুল পথে নিতে চাইনি। শুধু চেয়েছিলাম একটু আগ্রহ তৈরি হোক।’

শরীফুলের পোস্ট করা সেই ভাইরাল ছবি আসলে তার নতুন নাটক ‘সুদখোরের সুন্দরী বউ’র শুটিং সেট থেকে তোলা। সেখানে কনে রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত সুলতানাকে। নাটকটি প্রকাশ হবে শরীফুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

খুঁজুন