বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের

মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার এক সপ্তাহ আগেই বিপিএলের অনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। সোমবার মিরপুরে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট ২০২৫। বিসিবির এই আয়োজন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। নতুন রূপে সেজেছে হোম অব ক্রিকেট।

রাতের এই জমকালো আয়োজনে প্রধান আকর্ষণ কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সুর ও উন্মাদনার এই রাত হবে নতুন রূপে সাজানো বিপিএলের উদ্বোধন। এটি কেবল সঙ্গীত ও ক্রিকেটের এক মিলনমেলা নয়, বরং বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এক বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাহাত ফতেহ আলী খানের আবেগময় কণ্ঠে মুগ্ধ হতে প্রস্তুত দর্শকরা। তার পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুনছে প্রায় ৩.৪ কোটি টাকা, যা অনুমোদন পেয়েছে গত শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায়।

এ ছাড়া মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাইলস, জেফার, অ্যাভয়েডরাফা এবং মুজা। বিপিএলের থিম সং ‘এলো বিপিএল’-এর সহপ্রযোজক মুজা ও অ্যাভয়েডরাফা। তাদের পারফরম্যান্সে স্থানীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হবে, যা বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে।

মিরপুরের পর চট্টগ্রাম ও সিলেটেও আয়োজন করা হবে মিউজিক ফেস্ট। তবে রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্স থাকবে একমাত্র মিরপুর মঞ্চেই, যা এই আয়োজনকে করেছে আরো বিশেষ। স্টেডিয়ামের গেট খুলবে দুপুর ২টা ৩০ মিনিটে, যাতে দর্শকরা আগেভাগেই এসে উপভোগ করতে পারেন পুরো আয়োজন।

বিপিএলের এই উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। পুরোনো স্থাপনায় রং করানো এবং গেটগুলোর সমানে বিভিন্ন ব্যনার দিয়ে সাজানো হয়েছে।

খুঁজুন