সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মিয়ানমার জান্তার ৯০ ঘাঁটি বিদ্রোহীদের দখলে

মিয়ানমার জান্তার ৯০ ঘাঁটি বিদ্রোহীদের দখলে

এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় ৯০টি সেনা ঘাঁটি হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিগত ১৭ মাসে দেশটির বিভিন্ন নৃ–গোষ্ঠীর সশস্ত্র সংগঠনের কাছে এই ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটির মধ্যে বেশ কয়েকটি ঘাঁটিই কৌশলগতভাবে এবং প্রয়োজনীয় অস্ত্র ও রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র বাহিনী সবচেয়ে বেশিসংখ্যক ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে রাখাইন রাজ্যে। এই রাজ্যে সর্বোচ্চ ৩৬টি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এ ছাড়া, কাচিন রাজ্যে হারিয়েছে ২০টি ঘাঁটি, সিন রাজ্যে হারিয়েছে ৩টি, কায়াহ রাজ্যে হারিয়েছে ১৯ এবং ১২টি ঘাঁটি হারিয়েছে কারেন রাজ্যে।

এদিকে, বিগত কয়েক মাস ধরেই মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটও ক্রমশ বৃদ্ধি পেয়েছে।  ২ সেপ্টেম্বর সিন রাজ্যে বিদ্রোহীদের হাতে মারা যায় জান্তা বাহিনীর ৬০ সৈন্য। এরও আগে, ১ সেপ্টেম্বর সাগাইন রাজ্যে বিদ্রোহীদের হাতে জান্তা বাহিনীর এক কর্নেলসহ অন্তত ৩৪ জন সদস্য মারা যায়। ৩০ আগস্ট ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, বিগত ৪৮ ঘণ্টায় বিদ্রোহীদের হাতে মারা যায় অন্তত ৩০ জান্তা সৈন্য।

ইরাবতীর আরেকটি প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি থেকে গত আগস্ট পর্যন্ত বিগত ১৫ মাসে কেবল কায়াহ রাজ্যেই কারেন বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে ১ হাজার ৪৯৯ সৈন্যের মৃত্যু হয়েছে। বিপরীতে বিদ্রোহী যোদ্ধা মারা গেছে ১৫১ জন। এই সময়ে রাজ্যটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২ লাখ মানুষ।

খুঁজুন