মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দালাল চক্রের দৌরাত্ম্যে মিরপুর বিআরটিএ, ভোগান্তিতে সাধারণ মানুষ • বিশ্বে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ • মিয়ানমারে সামারিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ৫০ • মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে • প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ আবু সইদ ফাউন্ডেশনে ১ কোটি টাকা বরাদ্দ • সালমান মুক্তাদিরের ওপর হামলার অপপ্রচার শনাক্ত • ডিএমজেডে উত্তর কোরিয়ার মাইন উদ্ধার করলো দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী • সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রীর ৪ কোটি ৮৯ লাখ টাকা অবরুদ্ধ • জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ স্থায়ী কমিটির • ফকল্যান্ডসের তেল প্রকল্প: যুক্তরাজ্যের বিরুদ্ধে সালিশি পদক্ষেপ নেওয়ার হুমকি আর্জেন্টিনার
আন্তর্জাতিক মিয়ানমারে সামারিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ৫০

মিয়ানমারে সামারিক বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে ৫০

পশ্চিম মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন।

সোমবার দুপুরে রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার ও নদী তীরবর্তী বাণিজ্যিক এলাকায় এই বিমান হামলা চালানো হয়। 

হামলার পর প্রাথমিকভাবে প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে ও ৫৮ জন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, হামলার পর আগুনে কয়েকটি লাশ পুড়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় স্বেচ্ছাসেবকও জানিয়েছেন, বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছে।

খুঁজুন