সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মিয়ানমারের কারাগারে শিশুরাও বন্দি

মিয়ানমারের কারাগারে শিশুরাও বন্দি

মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে অন্যান্য বন্দিদের পাশাপাশি বন্দি রয়েছে প্রায় ৩০০ শিশু। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, কারাগারগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছে জান্তাবিরোধী আন্দোলনে আটক ৮৪ জন বন্দি।

বৃহস্পতিবার এমন তথ্য প্রকাশ করলেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। জাতিসংঘের এই দূত বলেন, অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় এসেছে সেনাবাহিনী। কিন্তু জান্তা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অনাস্থা ও অবাধ্যতা দমাতেই এখন পর্যন্ত ২৩শ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। গ্রেফতার করেছে কয়েক হাজার মানুষকে।

রাজধানীর কাছাকাছি এলাকায় গোপন শিবিরে এসব বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চলছে বলেও জানান টম অ্যান্ড্রুস। তার দাবি, জান্তা আমলে ভয়াবহ পরিস্থিতির দিকে গড়িয়েছে মিয়ানমারের অবস্থা। 

খুঁজুন