সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মিয়ানমারে জান্তার গোলায় নিহত ২ শিশু

মিয়ানমারে জান্তার গোলায় নিহত ২ শিশু

মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর গোলাবর্ষণে সাত বছরের দুই শিশু নিহত হয়েছে। সরকারি সেনাদের সাথে আরাকান আর্মির চলমান সংঘাতের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ইরাবতীর খবরে বলা হয়েছে, রোববার রাতে কিয়ায়ুকতাউ সেনাবাহিনীর ঘাঁটি থেকে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। কোনও কারণ ছাড়াই বেসামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। এতে না গা ইয়ার গ্রামে একটি বাড়িতে সরাসরি আঘাত হানে মর্টারের গোলা। এতে, পিঠে আঘাত প্রাপ্তের তিন ঘণ্টা পর এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও একজন। এছাড়া, বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডাউং টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণে সাত বছর বয়সী এক মুসলিম শিশু নিহত হয়েছে। উরুতে আঘাত পাওয়া ছেলেটি কয়েকদিন পর হাসপাতালে মারা গেছে। 

খুঁজুন