বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
আন্তর্জাতিক মরতে গিয়ে পরকীয়া প্রেমিকের প্রতারণা...!

মরতে গিয়ে পরকীয়া প্রেমিকের প্রতারণা...!

পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন দুজন। অনৈতিক এই সম্পর্ক মেনে নেবে না সমাজ। তাহলে প্রেমের পরিণতি কী? এই ভেবে যমুনা নদীতে ডুবে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় যুগল। কিন্তু ঝাঁপ দেওয়ার সময় কাহিনিতে আসে পরিবর্তন।

নারী ঝাঁপ দিলেও ঝাঁপ দেননি তার পরকীয়া প্রেমিক। শেষমেশ সাঁতরে ফিরে এসে প্রেমিকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন প্রেমিকা। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা এটি।

স্থানীয় প্রশাসন জানায়, ৩২ বছর বয়সী ওই নারী বেশ কয়েক বছর আগেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বয়সে দু’বছরের ছোট চান্দু নামক এক যুবকের সঙ্গে। দীর্ঘ দিন চলে পরকীয়া প্রেম। মাস খানেক আগে কিছু দিনের জন্য ছয় বছরের মেয়েকে নিয়ে পুণেতে বেড়াতে যান ওই নারী। আর তখনই তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু। ১৮ মে প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই প্রেমিকা। দুজনের মধ্যে ঝামেলাও হয়।

শেষমেশ দুজনে সিদ্ধান্ত নেন এক সঙ্গে যমুনাতে ঝাঁপ দিয়ে আত্ম হত্যা করবেন তারা।

ওই নারীর অভিযোগ, এক সঙ্গে আত্মঘাতী হবেন ভেবে যমুনা সেতুতে হাজির হন দুজনে। কিন্তু তিনি ঝাঁপ দেওয়ার পরই দেখেন ঝাঁপ দেননি চান্দু। তড়িঘড়ি সাঁতরে নদীর পারে ফিরে আসেন তিনি। যোগাযোগ করেন কয়েদগঞ্জ থানায়। চান্দুর বিরুদ্ধে আনা হয়েছে, বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নারী।


সূত্র : আনন্দবাজার

খুঁজুন