সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক মুখোমুখি হচ্ছেন মোদী-শি জিনপিং

মুখোমুখি হচ্ছেন মোদী-শি জিনপিং

লাদাখে ২০২০ সালের সেই প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার উজবেকিস্তানের সমরকান্দে আঞ্চলিক নিরাপত্তা সংগঠন 'সাংহাই কো-অপারেশন অর্গানাইজশেন-এসসিও' এর সম্মেলনে দুই নেতা মুখোমুখি হবেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দেখা করবেন মোদী। এক বিবৃতিতে মোদী বলেছেন, এসসিও শীর্ষ সম্মেলনে সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়সহ পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া সম্মেলনে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনের বিষয়েও বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। তবে, মোদী-শির আলাদা বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

খুঁজুন