রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হলের মধ্যে টিকে আছে ১ টি

মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হলের মধ্যে টিকে আছে ১ টি

শাহ আলম ইসলাম নিতুল :  একসময় মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হল ছিল। একে একে বন্ধ হয়ে এখন রয়েছে মাত্র ১টি। দর্শক আকর্ষণ করার মতো সিনেমা না হওয়ায় লোকসান গুণতে গুণতে হলগুলো বন্ধ হয়ে গেছে। মুন্সিগঞ্জ শহরে ছবিঘর ও দর্পণা, মুক্তারপুরের পান্না সিনেমা হল, কমলাঘাটের মিনার্ভা ও আয়না, ধলাগাঁও বাজারের আঁখি, গজারিয়া উপজেলায় বনানী ্ও আনন্দমেলা । টংঙ্গিবাড়ী উপজেলা সদরের পপি, বেতকা বাজারের স্বপ্নছায়া ও আলদী বাজারের শীতল হলগুলো বন্ধ হয়ে গেছে। ছবিঘর ভেঙে হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন, মিনার্ভা আবাসিক অঞ্চল, দর্পণা ও আয়না সিনেমা হল কমিউনিটি সেন্টারে পরিণত হয়েছে। বর্তমানে মুক্তারপুরের একমাত্র পান্না সিনেমা হল চালু রয়েছে। ঈদে এখানে মুক্তি পেয়েছে বিদ্রোহী সিনেমাটি। তবে দর্শক না হওয়ায় এবং লোকসানের কারণে এ হলটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হল মালিক বিকল্প ব্যবসার কথা ভাবছেন। হলটির মালিক আজগর হোসেন বলেন, বছরে দুটি ঈদ আর নতুন সিনেমার ক্ষেত্রে শুধু শুক্রবার দর্শকের সমাগম হয়। বছরের বাকি সময় দর্শক শূন্য থাকে সিনেমা হল। সিনেমা চালিয়ে লোকসান গুণতে হচ্ছে। তাছাড়া প্রতিটি বাজারের চায়ের দোকানে ক্যাবল টিভির মাধ্যমে বিভিন্ন সিনেমা দেখানো হয়। যার ফলে মানুষ এখন হলে আসতে চায় না। বন্ধ হয়ে যাওয়া আনন্দমেলা সিনেমা হলের তৎকালীন ম্যানেজার মো. মহিউদ্দীন আক্ষেপ করে বলেন, নব্বই দশকে রাত ১২টার নাইট শো শেষ হওয়ার পরেও দর্শকদের অনুরোধে সিনেমা চালাতে হতো। টিকিট দিয়ে শেষ করতে পারতাম না। আর এখন ভালো সিনেমাও আসে না দর্শকও আসে না।লাভ দূরের কথা স্টাফদের বেতনই দিতে পারি না। এভাবে দিনের পর দিন লোকসান গেছে। তাই হল বন্ধ করে দিয়েছি।

খুঁজুন