স্পোর্টস ডেস্ক: বারবার চোটের হানার পাশাপাশি স্নায়ুর জটিল রোগে আক্রান্ত হয়েছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এই তরুণ তারকা কি আর কখনো নিজের আগের সেরা ফর্মে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রকাশ্যে বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন ক্লাবটির অনারারি সভাপতি উলি হোয়েনেস। গত বছরের অগাস্টে প্রাক-মৌসুম প্রস্তুতির সময়ে চার দিনের ব্যবধানে দুবার অসুস্থ হয়ে পড়েন এই ফুটবলার। পরবর্তীতে জানা যায় যে তিনি একটি স্নায়ুর রোগে ভুগছেন, যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
দীর্ঘ ক্যারিয়ারজুড়ে নানা শারীরিক সমস্যায় ভুগেছেন ২৩ বছর বয়সি এই তারকা মিডফিল্ডার। এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার কারণে তিনি গত মৌসুমের অর্ধেক সময় মাঠের বাইরে কাটাতে বাধ্য হন। এরপর ২০২৬ সালের শুরুর দিকে মাঠে ফিরলেও বিশ্বকাপের আসরে তিনি জার্মানির জার্সিতে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি। সবশেষ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে অবস্থান করছেন।
বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়ের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বাভারিয়ান সম্প্রচারমাধ্যম বিআর-এর সঙ্গে কথা বলেছেন ক্লাবটির শীর্ষ কর্মকর্তা উলি হোয়েনেস। তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং মুসিয়ালা আগের সেই পারফরম্যান্স আর দেখাতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি খেলোয়াড়টির বর্তমান অবদান চুক্তির শর্ত অনুযায়ী যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে ক্লাবের সভাপতির এমন কড়া মন্তব্যের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যথাউস। স্কাই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হোয়েনেস মূলত মুসিয়ালাকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্যই একটু কঠিন ভাষায় এই খোঁচা দিয়েছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফেরা মুসিয়ালা এই পরিস্থিতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজেকে প্রমাণ করবেন বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
‘মুসিয়ালা হয়তো আর কখনোই সেরা ফর্মে ফিরতে পারবে না’
‘মুসিয়ালা হয়তো আর কখনোই সেরা ফর্মে ফিরতে পারবে না’
স্পোর্টস ডেস্ক: বারবার চোটের হানার পাশাপাশি স্নায়ুর জটিল রোগে আক্রান্ত হয়েছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এই তরুণ তারকা কি আর কখনো নিজের আগের সেরা ফর্মে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রকাশ্যে বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন ক্লাবটির অনারারি সভাপতি উলি হোয়েনেস। গত বছরের অগাস্টে প্রাক-মৌসুম প্রস্তুতির সময়ে চার দিনের ব্যবধানে দুবার অসুস্থ হয়ে পড়েন এই ফুটবলার। পরবর্তীতে জানা যায় যে তিনি একটি স্নায়ুর রোগে ভুগছেন, যা পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।দীর্ঘ ক্যারিয়ারজুড়ে নানা শারীরিক সমস্যায় ভুগেছেন ২৩ বছর বয়সি এই তারকা
মিডফিল্ডার। এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার কারণে তিনি গত মৌসুমের অর্ধেক সময় মাঠের বাইরে কাটাতে বাধ্য হন। এরপর ২০২৬ সালের শুরুর দিকে মাঠে ফিরলেও বিশ্বকাপের আসরে তিনি জার্মানির জার্সিতে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি। সবশেষ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে অবস্থান করছেন।বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়ের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বাভারিয়ান সম্প্রচারমাধ্যম বিআর-এর সঙ্গে কথা বলেছেন ক্লাবটির শীর্ষ কর্মকর্তা উলি হোয়েনেস। তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং মুসিয়ালা আগের সেই পারফরম্যান্স আর দেখাতে পারবেন কি
না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি খেলোয়াড়টির বর্তমান অবদান চুক্তির শর্ত অনুযায়ী যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।এদিকে ক্লাবের সভাপতির এমন কড়া মন্তব্যের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যথাউস। স্কাই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হোয়েনেস মূলত মুসিয়ালাকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্যই একটু কঠিন ভাষায় এই খোঁচা দিয়েছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফেরা মুসিয়ালা এই পরিস্থিতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজেকে প্রমাণ করবেন বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত