রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪১ বছরে পদার্পণ রাজবাড়ীতে বিভিন্ন দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত আদাবরে যাত্রা শুরু করল DPRC-এর নতুন শাখা প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর জয়পুরহাটে পাচারকালে সরকারি সার জব্দ, ডিলার পলাতক নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হুথিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার বাসিলেতের
আন্তর্জাতিক নাইজেরিয়ায় আটক অবস্থায় ৩৭ খনি শ্রমিকের মৃত্যুতে বিচার দাবি পরিবারের

নাইজেরিয়ায় আটক অবস্থায় ৩৭ খনি শ্রমিকের মৃত্যুতে বিচার দাবি পরিবারের

 নাইজেরিয়ার একটি আধাসামরিক বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে ৩৭ জনের মৃত্যুর ঘটনায় শনিবার তাদের পরিবারের সদস্যরা বিচার দাবি করেছেন। একই সঙ্গে সরকার এসব মৃত্যুর ঘটনা তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে।

বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় একটি গাদাগাদি করে থাকা সেলে ৩৭ জন তরুণের মরদেহ পাওয়া যায়। অবৈধভাবে সোনা উত্তোলনের সন্দেহে নাইজেরিয়া সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স কোরের (এনএসসিডিসি) সদস্যরা তাদের আটক করেছিলেন। 

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, সেলটিতে তাদের গাদাগাদি করে রাখা হয়েছিল। সেখানে বাতাস চলাচলেরও পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। একজন বলেন, দরজা বন্ধ করে দেওয়ার আগে সেলের ভেতর এমন একটি পদার্থ ছিটানো হয়, যা তাদের গলা ও নাকে জ্বালা সৃষ্টি করে।

তারা জানান, সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সাড়া দেয়নি।

এই মৃত্যুর ঘটনায় খনিজসমৃদ্ধ নাইজার রাজ্যের রাজধানী মিন্নার রাস্তায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, আধাসামরিক বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে ৩৭ জনের মৃত্যুর ঘটনা তদন্তে সরকার ১০ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে।

নিহতদের একজনের ভাই ২৭ বছর বয়সী আদামু ইদ্রিস এএফপিকে বলেন, তিনি সরকারের কাছে ‘বিচার প্রত্যাশা করেন।’

তিনি সতর্ক করে বলেন, ‘সরকার যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘তাদের আমাদের হত্যা অব্যাহত রাখার জন্য প্রস্তুত থাকতে হবে। এর চেয়ে আমাদের সবাই মরে যাওয়াই ভালো।’ 

হেফাজতে দুই ছেলে হারানো ৫২ বছর বয়সী মুসা আলিয়ু এই ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ’ তদন্ত করে ‘আমাদের সন্তানদের বিচার নিশ্চিত করার’ দাবি জানান।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা বাড়তে থাকে। লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে শহরে গুলির শব্দ শোনা যায়। তবে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত রাবার বা পেলেট গুলি চালিয়েছে, নাকি সরাসরি গুলি চালিয়েছে, তা স্পষ্ট নয়।

তবে এক ব্যক্তি জানান, এক খনি শ্রমিকের জানাজা থেকে ফেরার পথে রাস্তায় হাঁটার সময় তিনি গুলিবিদ্ধ হন।
হাসপাতালের শয্যায় থাকা ২৪ বছর বয়সী আলামিন আদামু বলেন, ‘আমি গুলির শব্দ শুনি। দ্রুত নিচু হয়ে যাই। পরক্ষণেই জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে গুলি করা হয়েছিল। আমি নর্দমায় পড়ে যাই।’

প্রেসিডেন্ট বোলা টিনুবু শুক্রবার বৃহস্পতিবারের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের’ নির্দেশ দেন।

তিনি বলেন, ‘সরকারি অবহেলা, দায়িত্বে গাফিলতি ও কর্তব্যে অবহেলার’ কারণে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তদন্ত কমিশনে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা, একজন চিকিৎসা বিশেষজ্ঞ, একজন মানবাধিকারকর্মী এবং খনি শ্রমিকদের একটি সংগঠনের প্রতিনিধি রয়েছেন।

কমিশনকে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

খনি শ্রমিকদের গ্রেফতার ও আটকের সঙ্গে জড়িত এনএসসিডিসির ২০ কর্মকর্তা ও প্রহরীকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বেলজিয়ামের আয়তনের দ্বিগুণেরও বেশি নাইজার রাজ্যটি খনিজসম্পদে সমৃদ্ধ। এখানে হাজার হাজার ক্ষুদ্র পরিসরের খনি শ্রমিক কাজ করেন। তাদের অধিকাংশই সোনা পাওয়ার আশায় এ কাজে আসেন।

খুঁজুন