সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫০

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৫০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার রান শহরে চালানো এ হামলায় ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বর্নো রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে একযুগের বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চলছে। এ পর্যন্ত বিভিন্ন হামলায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

রবিবারের হামলার জন্যও স্থানীয় বাসিন্দারা বোকো হারামকেই দায়ী করেছেন। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

আরন টম নামের স্থানীয় এক কৃষক জানান, খামারে কাজ করার সময় স্থানীয়দের হত্যা করা হয়েছে। রানে এলাকায় নিহত ৫০ জনকে সমাহিত করা হয়। এসব মানুষেরা বর্ষা মৌসুম শুরুর হওয়ার আগেই নিজেদের জমি চাষ উপযোগী করার জন্য পরিষ্কার করতে গিয়েছিলেন। আরেক দল গিয়েছিল জ্বালানি সংগ্রহ করতে। 


সূত্র: রয়টার্স

খুঁজুন