রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর নারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব

নারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে পরিনত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাসহ কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশ। সেই ইতিহাসের সাক্ষী হতে নারায়ণগঞ্জে পদ্মা সেতুর আদলে এঞ্চ তৈরি করে উদ্বোধন অনুষ্ঠান প্রচারের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রসাশন।

সকাল থেকে নগরের ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হতে থাকেন মানুষ। মঞ্চে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক,  আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে মঞ্চে থাকা ডিজিটাল স্কিনে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধন উপভোগ করে ইতিহাসের সাক্ষী হল নারায়ণগঞ্জবাসী। উৎসবকে ঘিরে উচ্ছ্বাস উল্লসিত সাধারণ মানুষ।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উপহারের দিয়েছিলেন। আজ তারই কন্যা বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দিলেন। পদ্মা সেতুর হওয়ার কারণে ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

আর নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, বাংলাদেশ আগাবে না, তারা চায় বাংলাদেশ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সারা বিশ্বের কাছে পদ্মা সেতু অনন্য দৃষ্টান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু বলেছিলন বাঙ্গালী জাতিকে দাবায়ে রাখতে পারবানা তা প্রমাণ করেছে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে।

খুঁজুন