রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায়  সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের টপ ফ্লোর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

বাড়িওয়ালা শাহাদাৎ জানান, গত আগস্ট মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। মৃত রবিউল রাজ মিস্ত্রীর কাজ করতো বলে জানেন তারা। শনিবার বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা রবিউলের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে তাকে জানালে সে ‘৯৯৯’-এ ফোন দেন। পরে পুলিশ এসে ভিতর থেকে দরজা বন্ধ ঘর খুলে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

ভক্সপপ: শাহাদাৎ হোসেন, বাড়ির মালিক ও এলাকাবাসী। 

পুলিশ জানিয়েছে,লাশের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে একটি এফিডেভিট কপি যাতে লেখা রয়েছে গত জুনে লাকি দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা সিদ্দিক নামে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু সম্পর্কে আরো স্পষ্ট তথ্য পাওয়া যাবে।  

খুঁজুন