রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শিশুকে ছুরিকাঘাতের চেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে শিশুকে ছুরিকাঘাতের চেষ্টা, গ্রেপ্তার ১

মোঃআবু কাওছার মিঠুঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়িতে প্রবেশ করে মোঃ তাওহিদুর রহমান (১১) নামে এ শিশুকে ছুরিকাঘাত করার চেষ্টা চালিয়েছে মো. মুন্না (২৩) নামে এক যুবক। এ সময় শিশুটির পিতা  মো. হাবিবুর রহমান (৫০) ছেলেকে বাঁচাতে তাৎক্ষনিক ছুরিটি ধরে ফেলে।

এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। তখন তারা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে মুন্নাকে আটক করে মারধর করে।

পরে জাতীয় সেবা  ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।


খুঁজুন