রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন এই আর্থিক কাঠামো কার্যকর ধরা হবে গত জুলাই থেকে।

নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকের বৈষম্যের ব্যাপারটি আলোচনায় উঠে আসে নানা সময়েই। সেই ব্যবধান কমাতে বিসিবিকে বেশ সক্রিয়ই দেখা গেছে গত এক বছরে। গত ডিসেম্বরে এক দফায় বাড়ানো হয়েছিল পারিশ্রমিক। বছর না ঘুরতেই তা বাড়ানো হলো আবার।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন দৈনিক ভাতা ও ট্যুর ফিতে নারী-পুরুষ সমান সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করবেন। বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সোমবার (৩ নভেম্বর) অনুমোদন করা হয় নতুন পারিশ্রমিক কাঠামো। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সভায় বেশ কিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে একটি হলো নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত।

এতদিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। তিনজন ক্রিকেটার আছেন এই শীর্ষ ক্যাটেগরিতে- নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তারা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন। চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। এই ক্যাটেগরিতে আছেন কেবল স্বর্ণা আক্তার। ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা। সুমাইয়া আক্তার, ফারিহা তৃষ্ণা, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার আছেন এই ক্যাটেগরিতে।

এ ছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

খুঁজুন